যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 টেক স্পার্ক বিডি নিউজ

   সোমবার, ২৩ মার্চ২০২৬, ০৩: ৫৯


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 
শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান তিনি।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার সক্রিয় আছে বলেও জানান।
এছাড়া কাতারসহ অন্যান্য দেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার যোগাযোগ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন